Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

উত্তরপ্রদেশে বজরং দলের উস্কানিতে মুসলিম ধাবা মালিককে ধর্মীয় পরিচয়ের জন্য গ্রেপ্তার করলো পুলিশ!

উত্তরপ্রদেশের বেরেলিতে এক মুসলিম ধাবা মালিককে গ্রেফতার করেছে পুলিশ, যা নিয়ে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা । অভিযোগ, তিনি নাকি তার ধর্মীয় পরিচয় লুকিয়ে ধাবা চালাচ্ছিলেন। ঘটনাটি ঘটে নৈনিতাল হাইওয়ের ধারে একটি ধাবায়, যেখানে বজরং দলের কয়েকজন কর্মী খাবার খাওয়ার জন্য যায়। বিল দেওয়ার সময় তারা জানতে পারেন, ধাবার মালিক মুসলিম। এরপরই তারা ক্ষুব্ধ হয়ে আরও লোক ডেকে এনে ধাবায় হট্টগোল শুরু করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘটনায় পুলিশ ধাবার মালিককেই গ্রেফতার করে এবং তার ধাবার সাইনবোর্ডও খুলে নেয়।

অভিযোগকারীদের দাবি, ধাবা মালিক কান্বর যাত্রার সময় তার সাইনবোর্ডে হিন্দু দেবতার ছবি ব্যবহার করেছিলেন। কিন্তু স্থানীয়দের মতে, এ অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার পর থেকে ধাবাটি বন্ধ হয়ে যায় এবং মালিক পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা যায়। দেশজুড়ে সম্প্রতি এমন ঘটনা বেড়েই চলেছে, বিশেষ করে হিন্দু ধর্মীয় উৎসবের সময় মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্য করা অত্যাচার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories