Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

রাজস্থানের কোটায় গরবা প্যান্ডেলে ঢুকতে দেওয়া হলনা দুই মুসলিম তরুণীকে

ধর্মীয় মেরুকরণ যেন বিষের মত ছড়াচ্ছে গোটা ভারতে। এখন প্রশ্ন একটাই, এমন বিষাক্ত সমাজের পেছনে কি বিজেপির সাম্প্রদায়িকতার বিষ? রাজস্থানের কোটায় সম্প্রতি একটি গরবা প্যান্ডেলে কয়েকজন মুসলিম মেয়েকে ঢুকতে দেওয়া হয়নি, যদিও তাদের কাছে টিকিট ছিল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্পষ্ট কোনো কারণ ছাড়াই প্যান্ডেলের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয় মুসলিম মেয়েদের। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন ধর্মের ভিত্তিতে কি কারও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া যায়? নেটিজেনদের  মতে, ধর্ম বা জাতি দেখে কাউকে কোনো অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া সাম্প্রদায়িক মেরুকরণকে আরও বেশি করে উস্কে দিচ্ছে। এদিকে, কোটার পুলিশ প্রশাসন জানিয়েছে, কেউ যদি এই ঘটনার শিকার হয়ে থাকে, তাহলে যেন তারা সামনে এসে অভিযোগ জানায়। পুলিশ আশ্বাস দিয়েছে, নিয়ম মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories