Friday, March 6, 2026
28.9 C
Kolkata

গাজার সংঘাত শিথিল করতে মিশরের আলোচনায় হামোস ও ইসরায়েল!

গাজায় বিগত দু’বছর ধরে ইসরাইলের আক্রমণ চলছে। এই মর্মান্তিক হত্যালীলা বন্ধ করার উদ্দেশ্যে মিশর একটি আলোচনা সভার ডাক দিয়েছে। হামোস এবং ইসরায়েল প্রতিনিধি দল, সঙ্গে মধ্যস্থতাকারী দেশগুলির প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় দ্রুত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহ্বান জানিয়েছেন। হামোস জানিয়েছে, তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হাইয়া। তাকে লক্ষ্য করে গত মাসে কাতারে বড়সড়ো নাশকতার ছক কষে ক ইসরায়েল।

ইসরায়েলি হামলা গাজায় এখনও অব্যাহত রয়েছে। রবিবার কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি অবরুদ্ধ এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক ব্যক্তি অনাহারে মারা গেছেন। এখনো পর্যন্ত অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজার যুদ্ধে অন্তত ৬৭,১৩৯ জন নিহত এবং ১,৬৯,৫৮৩ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারী দেশগুলি দ্রুত শান্তি স্থাপনের চেষ্টা চালাচ্ছে। মিশরের এই বৈঠককে দুই বছরের সংঘাত শেষ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories