Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার হরণ করছে বিজেপি সরকার, দাবি করছে আমেরিকান মুসলিমস নেটওয়ার্ক

উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশি অভিযান ও নির্বিচার গ্রেফতার নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন আমেরিকান মুসলিমস নেটওয়ার্ক। সংগঠনটির দাবি, “আই লাভ প্রফেট মুহাম্মদ” লেখা পোস্টার টাঙানোয় যেভাবে মুসলিমদের টার্গেট করা হচ্ছে, তা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং ভারতের সাংবিধানিক চেতনার পরিপন্থী। সংগঠনের প্রধান ড. এম. কুরবউদ্দিন এক বিবৃতিতে বলেন, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মুসলিমরা তাঁদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেই হামলা ও গ্রেফতারের মুখে পড়ছেনএ দৃশ্য বেদনাদায়ক ও উদ্বেগজনক।” তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ভারতের সংবিধানে নিশ্চিত, অথচ বাস্তবে তা আজ হুমকির মুখে। সংগঠনটি অভিযোগ করেছে, “আই লাভ প্রফেট মুহাম্মদ” লেখা টি-শার্ট পরা বা পোস্টার টাঙানোর মতো শান্তিপূর্ণ কাজকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, “যেমনভাবে হিন্দু সমাজ ‘জয় শ্রীরাম’ বা ‘জয় কৃষ্ণ’ বলেন, তেমনি মুসলমানরাও তাঁদের প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা প্রকাশের অধিকার রাখেন। এই নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দিতে হবে।”

এই ঘটনার প্রেক্ষিতে বেরেলি শহরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সকালে বেরেলি ডেভেলপমেন্ট অথরিটি (বিডিএ) স্থানীয় চিকিৎসক ও সমাজকর্মী ড. নাফিসের বাড়ি ‘রানা প্যালেস’-এর একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয়। প্রশাসনের দাবি, এটি অবৈধ নির্মাণের অংশ। তবে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, এটি আসলে রাজনৈতিক প্রতিহিংসা। কারণ, ড. নাফিস সম্প্রতি পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন, যখন “আই লাভ প্রফেট মুহাম্মদ” পোস্টার টাঙানো যুবকদের গ্রেফতার করা হয়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories