Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ না দেওয়ার আদেশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর!

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ৭ অক্টোবরের মতো দিনে এমন বিক্ষোভ অবিবেচক ও দেশবিরোধী আচরণ। প্রসঙ্গত, ২০২৩ সালের এই দিনে হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করেছিল। তার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে, যা এখনো চলছে এবং হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু ঘটেছে। এই প্রেক্ষাপটে গাজার ওপর ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়।

প্রধানমন্ত্রী স্টারমার এক নিবন্ধে লেখেন, “আজ ৭ অক্টোবরের সেই বর্বরোচিত হামলার দিন। এমন দিনে বিক্ষোভের আয়োজন আমাদের দেশের মর্যাদার সঙ্গে মানায় না।” এর আগে, শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে “প্যালেস্টাইন অ্যাকশন” নামক একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ চলাকালীন মেট্রোপলিটন পুলিশ প্রায় ৫০০ জনকে গ্রেফতার করে। যদিও পুলিশ ও সরকার আগে থেকেই ওই বিক্ষোভ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল, তা উপেক্ষা করেই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories