Saturday, September 5, 2026
28 C
Kolkata

মোদী-স্টার্মার বৈঠক,মদে এবার বিরাট ছাড়?

বুধবারই নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তথা লেবার পার্টির এই নেতা।বৃহস্পতিবার অর্থাৎ আজ মোদীর সঙ্গে বসবেন বাণিজ্য বৈঠকে। আর তার আগেই স্কচের দাম কমতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে নানা মহলে।
জুলাইয়ে ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই সেখানে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর স্বাক্ষরিত হল মুক্ত বাণিজ্য চুক্তি। পরনের পোশাক থেকে দামী মদ সবেতেই বিরাট শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করল দুই দেশ। তবে এই চুক্তির বাস্তবায়ন এখনও হয়নি বললেই চলে। তার মধ্য়েই ভারত সফরে স্টার্মার।
আজ এই বৈঠকেই বাণিজ্যচুক্তির অধীনে স্কটল্যান্ডের হুইস্কি শিল্পকে উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারেন স্টার্মার।
এক সংবাদ মাধ্যমকে স্টার্মারের সঙ্গে আগত আধিকারিকরা জানিয়েছেন, ভারতে ১০০ কোটি পাউন্ডের সমান স্কচ বিক্রি করতে আগ্রহী তারা। আর এই বিপুল ব্যবসা ব্রিটেনের বুকে কর্মসংস্থান বাড়াবে বলেই ধারণা তাদের। এক শ্রেণীর মানুষের কাছে এই বিদেশি স্কচের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। কিন্তু
বর্তমানে ভারতে স্কচ হুইস্কির উপর ১৫০ শতাংশ আমদানি শুল্ক বসানো হয়ে থাকে। যার জেরে একটু ভাল গুনমান সম্পন্ন স্কচ কিনতে গেলে অনেকটাই গ্যাঁটের কড়ি খরচ করতে হয়। তবে মুক্ত বাণিজ্যচুক্তি একটা পরিণতি পেলে প্রাথমিক ভাবে স্কচের উপর শুল্ক ৭৫ শতাংশে কমিয়ে আনা হবে। যা সময়ে সঙ্গে আরও কমিয়ে ৪০ শতাংশেও আনা হতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories