Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

আদানির ১৫৪ কোটি শুল্ক ফাঁকি দিতে কি প্রত্যক্ষ ভাবে সাহায্য করলো বিজেপি?

নতুন একটি বড় অভিযোগে আদানি ডিফেন্স সিস্টেম অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অর্থনৈতিক গোয়েন্দা শাখা (ডি আর আই)। এই সংস্থা আদানি এন্টারপ্রাইজের অন্তর্গত এবং ভারতের সেনাবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট মাপের অস্ত্র তৈরি করে।

তদন্তকারীদের অভিযোগ, সংস্থাটি বিদেশ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ আমদানি করার সময় ৭৭ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সংস্থা কম দূরত্বের ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ আমদানি করলেও তা দূরপাল্লার যন্ত্রাংশ বলে দাবি করা হয়েছিল। সেই সময়ে কম দূরত্বের যন্ত্রাংশে ১০ শতাংশ আমদানি শুল্ক এবং ১৮ শতাংশ স্থানীয় কর ধার্য ছিল এবং দূরপাল্লার ক্ষেত্রে কোনো শুল্ক বা কর বসানো হয়নি।

এভাবে শুল্ক ফাঁকির মাধ্যমে সংস্থাটি অনেক টাকা বাঁচিয়েছে বলে অভিযোগ। এর আগেও আদানির অন্যান্য সংস্থার বিরুদ্ধে একই ধরনের শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছিল। এখন ডি আর আই-এর আধিকারিকরা বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করছেন এবং প্রয়োজন হলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় দেশে প্রতিরক্ষা ও আমদানি শুল্ক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তবে বিরোধীদের দাবি , কয়েকশো কোটি টাকার শুল্ক ফাঁকি দিতে আদানিকে প্রত্যক্ষ ভাবে সাহায্য করছে ভারত সরকার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories