Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইতালিতে মুসলিম মহিলাদের বোরখা ও নিকাব নিষিদ্ধ করার বিল পাস করায় বিতর্কের মুখে মেলোনি সরকার!

ইতালিতে মুসলিম মহিলাদের বোরখা ও নিকাব পরা নিষিদ্ধ করতে চলেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ‘ব্রাদার্স অফ ইতালি’। বুধবার এই দলটি একটি নতুন বিল আনার ঘোষণা করেছে, যার মাধ্যমে প্রকাশ্যে মুখঢাকা পোশাক পরা বেআইনি বলে গণ্য করা হবে। সরকার এই পদক্ষেপকে দাবি করছে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ রোধের উদ্যোগ হিসেবে। এই বিলের অন্যতম প্রণেতা সংসদ সদস্য আন্দ্রেয়া ডেলমাস্ত্রো সামাজিক মাধ্যমে লেখেন, “ধর্মীয় স্বাধীনতা অবশ্যই পবিত্র, কিন্তু তা খোলামেলা ভাবে এবং আমাদের সংবিধান ও রাষ্ট্রের নীতিমালা মেনে পালন করতে হবে।”

বোরখা সাধারণত পুরো শরীর ঢেকে রাখে, এমনকি চোখের উপর জাল দেওয়া পর্দাও থাকে। অন্যদিকে, নিকাবে শুধু চোখের অংশ খোলা থাকে। নতুন প্রস্তাবিত আইনে বলা হয়েছে, দোকান, অফিস, স্কুল ও অন্যান্য জনসমক্ষে এমন মুখঢাকা পোশাক পরলে জরিমানা গুনতে হবে ৩০০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার থেকে ৩ লক্ষ টাকার বেশি)। এই বিলের অন্তর্ভুক্ত থাকছে আরও কিছু বিষয় যেমন বিদেশি অর্থে মসজিদ নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠানের তহবিল নিয়ন্ত্রণ এবং বিদেশি অনুদান পাওয়া ধর্মীয় সংগঠনগুলির তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। অন্যদিকে বিরোধী দলগুলি এই পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বলে সমালোচনা করেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories