Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল-হামাস চুক্তি স্বাক্ষরিত হল কাতারের মধ্যস্থতায় 

বিস্তারিত আলোচনার পর অবশেষে ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একটি চুক্তিতে হয়েছে। বৃহস্পতিবার সকালে কাতারের মধ্যস্থতায় এই চুক্তি হয়। এতে বলা হয়েছে, যুদ্ধের অবসান, বন্দী মুক্তি এবং গাজায় স্বেচ্ছাসেবক সংগঠনগুলির প্রবেশ নিশ্চিত করা হবে। চুক্তিটি হয়েছে মিশরের শারম আল-শেখ শহরে, যেখানে কাতার, মিশর, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন। হামাস জানিয়েছে, তারা এই চুক্তিতে সম্মত হয়েছে কারণ এতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, ফিলিস্তিনি জনগণের উপর হামলা বন্ধ এবং মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “এই চুক্তি আমাদের জাতীয় ও নৈতিক বিজয়। আমরা সকল বন্দিকে ফেরত আনার প্রতিশ্রুতি রেখেছি।” তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে লেখেন, “এটি ইসরায়েল, আরব ও মুসলিম বিশ্ব এবং আমেরিকার জন্য এক মহান দিন।” তিনি জানান, খুব শীঘ্রই বন্দিদের মুক্তি ও সৈন্যদের সীমান্ত রেখায় ফেরত পাঠানো হবে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদসহ গুরুত্বপূর্ণ নেতারা আলোচনায় অংশ নিয়েছেন। এদিকে গাজার সরকারি সূত্র জানিয়েছে, গত পাঁচ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২৬ জন নিহত হয়েছে। সবমিলিয়ে দুই বছরে গাজায় মারা গেছে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories