Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

দুর্নীতি মামলায় ১ মাস পর ফের আদালতে নেতানিয়াহু

দীর্ঘ এক মাসের বিরতির পর ফের আদালতে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তেল আবিব ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার শুনানি হয় বলে জানা যায়। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ মামলায় আদালতে সাক্ষ্য দিলেন নেতানিয়াহু। তবে শুনানি শুরু হতেই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দ্রুত কার্যক্রম শেষ করার অনুরোধ জানান, যা বিচারকরা মঞ্জুর করেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি গুরুতর দুর্নীতি মামলা চলছে। এর মধ্যে কেস ৪০০০ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে অভিযোগ রয়েছে তিনি টেলিকম সংস্থা বেজেক-এর মালিককে সুবিধা দিয়ে অনুকূল সংবাদ প্রকাশ করিয়েছেন। অভিযোগ, এক সংবাদ প্রকাশকের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইতিবাচক সংবাদ কভারেজ পাওয়ার চেষ্টা করেছিলেন। আর কেস ১০০০-এ তার বিরুদ্ধে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে বিলাসবহুল উপহার নেওয়ার অভিযোগ রয়েছে।

এই মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, এই মামলা কখনোই শুরু করা উচিত ছিল না এবং এটি দেশের স্বার্থবিরোধী। অন্য মন্ত্রীরাও দেশের নিরাপত্তা পরিস্থিতির অজুহাত দেখিয়ে মামলাটি বাতিলের দাবি তুলেছেন। তবে সমালোচকরা বলছেন, নেতানিয়াহুর এই আচরণ ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামোকেই দুর্বল করছে। তারা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে তিনি আইনের প্রক্রিয়া এড়িয়ে যেতে চাইছেন। এদিকে, গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories