Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হলো ৪৮তম ঈসালে সওয়াব মাহফিল

রবিবার ফুরফুরা শরীফে পীর বড় হুজুরের স্মরণে অনুষ্ঠিত হল ৪৮তম ঈসালে সওয়াব মাহফিল। এই ঐতিহ্যবাহী সভা গদ্দিনশীন পীর হযরত মাওলানা আবু নসর মুহাম্মাদ আবদুল হাই সিদ্দিকী আল-কুরাইশী (রহ.)-এর ইয়াদগারে আয়োজন করা হয়। পীরজাদা মাওলানা সওবান সিদ্দিকী সভা পরিচালনা করেন এবং পরম্পরাগত জেকেরের মজলিশের দায়িত্বও পালন করেন।

এই সভায় তিনি বলেন, “দেশের লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি সরকার জোর করে দখল করছে। এছাড়াও, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভালোবাসি বললেই মুসলিমরা আজ অত্যাচারের শিকার হচ্ছেন, অথচ দেশের মুসলিমদের অবদান অসীম।” পীরজাদা মাওলানা মুজাহিদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ রেজওয়ানুল করিম ও আলি ইউসুফ সামবিল-সহ অন্যান্য ধর্মীয় নেতা বক্তব্য রাখেন।

এদিন মাদ্রাসায় কুরআন তিলাওয়াত, গজল, আরবি কথোপকথন ও কুইজ প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করে। বাংলায় ও আরবিতে তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। পীরজাদা শাহিম সিদ্দিকী, মিনহাজ সিদ্দিকী, জবিহুল্লাহ সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, তামিম সিদ্দিকী, আসেমবিল্লাহ সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, মোসফেকিন সিদ্দিকী, সাফেরি সিদ্দিকী ও নৌশাদ সিদ্দিকী এই সভা পরিচালনায় সহযোগিতা করেন বলে জানা যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories