Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অমুসলিম ৬০%, মুসলিম ৪০%, দাবি করলো মাদ্রাসা সার্ভিস কমিশন

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অমুসলিম প্রার্থীর সংখ্যা মুসলিম প্রার্থীর চেয়ে বেশি, এমনটাই জানা যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের (এমএসসি) পক্ষ থেকে। এমএসসি-এর ২০২৩ সালের সপ্তম এসএলএসটি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ১৭টি বিষয়ে ২৯৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, এই সংখ্যার ৬০ শতাংশ অমুসলিম এবং ৪০ শতাংশ মুসলিম। মাদ্রাসা সার্ভিস কমিশন আরও জানায়, মোট ৩৬টি বিষয়ের মধ্যে ১৭টির ফল প্রকাশিত হয়েছে। বাকি ১৯টি বিষয়ের ফল দ্রুত প্রকাশ করা হবে। ১৩ ও ১৪ অক্টোবর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন প্রার্থীর কাউন্সেলিং শেষে তাদের নির্ধারিত মাদ্রাসায় নিয়োগের সুপারিশপত্র পাঠানো হয়েছে।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে। বাংলার জেনারেল বিষয়ে ৮৮ জন, ইংরেজিতে ১১৩ জন, ইতিহাস, ইসলামিক হিস্ট্রি, ফিলোজফি, সাইকোলজি, হোম ম্যানেজমেন্ট, নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, পরিবেশবিদ্যা ও অন্যান্য বিষয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের সদস্য সাবা ইসমাইল জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে। আদালতের কিছু জটিলতার কারণে কিছু পদে বিলম্ব হয়েছে, তবে বাকি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories