Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজার পশ্চিম তীরকে দখল করার বিল পাস করলো ইসরাইল !

বুধবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভাবে গাজর পশ্চিম তীরকে আনুষ্ঠানিক ভাবে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার একটি বিল পাস করা হয়েছে। এই বিলকে সমর্থন না করলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি ডানপন্থী অংশের ভোটে বিলটি অনুমোদিত হয়েছে। নেসেটে ১২০ সদস্যের মধ্যে ভোটের ফল ২৫-২৪। এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর ওপর ডানপন্থী অংশের চাপে স্পষ্ট প্রভাব ফেলে। যদিও বিলকে চূড়ান্ত অনুমোদনের জন্য আরও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তবুও এটি আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, এই পদক্ষেপ শান্তি চুক্তিকে বিপদে ফেলতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, পশ্চিম তীর সংযুক্তি এখনই সমর্থনযোগ্য নয়। নেসেটের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের বিরোধী এবং ফিলিস্তিনিদের দীর্ঘদিনের অধিকারকে উপেক্ষা করছে। বিল পাসের সঙ্গে একই দিনে বিরোধী দলের আরেকটি প্রস্তাবও ৩১-৮ ভোটে পাস হয়েছে, যা অবৈধ বসতিগুলোকে সংযুক্ত করার অনুমতি দেয়। এটি ইসরাইলি নীতির ডানপন্থী ধারা শক্তিশালী করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার ওপর প্রভাব ফেলতে পারে।

বর্তমানে গাজার পশ্চিম তীরের কিছু অংশে ইসরাইলি শাসন কার্যকর হলেও আনুষ্ঠানিক সংযুক্তি হলে এই অঞ্চলে ইসরাইলের আইনি সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। বিশেষজ্ঞদের মতে, এটি দু-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে চিরতরে শেষ করতে পারে এবং ফিলিস্তিনি ও ইসরাইলি মধ্যে সংঘাত আরও তীব্র করতে পারে। আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপকে কঠোর সমালোচনা করা হচ্ছে। অনেক দেশ এবং মানবাধিকার সংস্থা ইসরাইলের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories