Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইন্দোনেশিয়ায় নাগরিকদের স্বাধীনভাবে উমরাহ পালনের সুযোগ!

ইন্দোনেশিয়া সরকার এবার মুসলিমদের স্বাধীনভাবে উমরাহ পালনের অনুমতি দিল। নতুন আইনে দেশটির মুসল্লিদের জন্য চালু হয়েছে দুটি ব্যবস্থা, একটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আর অন্যটি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ ব্যবস্থাপনায়। ইন্দোনেশিয়ার হজ ও উমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ইছসান মার্শা জানিয়েছেন, অনুমোদিত এজেন্সির মাধ্যমে গেলে সরকার নির্ধারিত তত্ত্বাবধানে ভিসা, ফ্লাইট, আবাসন ও ধর্মীয় দিকনির্দেশনা একসঙ্গে পাওয়া যাবে। তবে যারা স্বাধীনভাবে উমরাহ করতে চান, তাদের সব আয়োজন নিজ দায়িত্বে করতে হবে।

মার্শা আরও জানান, স্বাধীন ব্যবস্থায় খরচ তুলনামূলকভাবে কম এবং যাত্রীরা নিজেদের মতো সেবা বেছে নিতে পারবেন। এজন্য সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে চুক্তি করতে হবে। ডেপুটি মন্ত্রী দাহনিল আনজার সিমানজুনতাক বলেন, নতুন নীতি সৌদি আরবের হালনাগাদ উমরাহ বিধিমালা অনুসারে তৈরি হয়েছে এবং এটি মুসল্লিদের আইনি সুরক্ষা দেবে।

আইনটির ১৪ নম্বর ধারায় তিন ধরনের উমরাহ ব্যবস্থার উল্লেখ রয়েছে , যা হলো অনুমোদিত এজেন্সির মাধ্যমে, ব্যক্তিগতভাবে স্বাধীন ব্যবস্থাপনায় এবং মন্ত্রণালয় পরিচালিত বিশেষ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়া আশা করছে, এই নতুন নীতি মুসল্লিদের জন্য আরও স্বাধীনতা, স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories