Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মালদায় রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, ক্ষতিগ্রস্থ ৫টি ঘর

নিজস্ব সংবাদদাতা, মালদা, এনবিটিভি: রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে পুড়ে গেল পাঁচটি ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপির খোকড়া গ্রামে। তবে আগুনে হতাহতের কোনও খবর নেই।

দমকল বাহিনী সূত্রে জানা যায়, রান্নার গ্যাসের পাইপ লিক করে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে।ক্ষতিগ্রস্ত হয়েছে সামীম আলি ও বাবুল হকের একটি করে রান্না ঘর ও গোয়াল ঘর সহ সামীম এর একটি বসত বাড়ি ও পুড়ে ছাই হয়ে যায় নগদ ৩৫ হাজার টাকা।পলকের মধ্যেই প্রতিবেশী মহম্মদ দুলাল ও মহিম আলির বাড়িতে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ সামীম হকের স্ত্রী নাজিমা বিবি জানান, সকাল বেলা রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে চা তৈরি করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরে যায়। আগুন লাগার পরেই দাউদাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয়েরা প্রথমে বালতি করে জল দিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories