Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মোদির ৫ মাস, মমতার ১২ মাস রেশন

এনবিটিভি ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব কল্যাণ যোজনায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশনের সুবিধা আরও পাঁচমাস বাড়ানোর কথা ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, কেন্দ্র নভেম্বর পর্যন্ত দিলে দিক। রাজ্য সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত রাজ্যের ১০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেবে।

তিনি বলেন, কেন্দ্র এফসিআই থেকে যে চাল নেয় এবং মানুষকে দেয়, তার গুণগত মান অত্যন্ত খারাপ। রাজ্যের চাল অনেক ভালো। কারণ রাজ্য চাষিদের থেকে চাল নেয়। মমতার কথায়, কেন্দ্র আজ দেবে, কাল দেবে না। মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে সেজন্য টানা জুন মাস পর্যন্ত এটা চালানো হবে। কেন্দ্রের ১০০ শতাংশ চাল মানুষ পাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল।

পশ্চিমবঙ্গের ৬০ শতাংশ মানুষ পাচ্ছে, কিন্তু ৪০ শতাংশ মানুষ তা পাচ্ছে না। এক দেশ এক রেশন কার্ড নিয়ে মোদির ঘোষণা নিয়ে তিনি বলেন, বিষয়টা আগে বুঝতে হবে। কেন্দ্র ঠিক কী চাইছে সেটা না জেনে আমি কোনও প্রতিক্রিয়া দিতে পারব না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories