Saturday, September 5, 2026
30 C
Kolkata

যুদ্ধবিরতি! তবুও রাতভর ইসরায়েলের হামলায় ২৪ শিশুসহ ৬৩ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৯০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় রাতভর ইসরায়েলি দখলদার বাহিনী কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে, যার মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। উত্তর গাজায় মারা গেছেন আরও ৩১ জন এবং দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। দক্ষিণ গাজার রাফায় গুলি বিনিময়ের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু “শক্তিশালী” হামলার নির্দেশ দেওয়ার পর গাজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানিয়েছে যে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, টানা বোমাবর্ষণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। জানা গিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories