Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

উত্তর ২৪ পরগনায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভা, ওয়াকফ সম্পত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের স্টেট অর্গানাইজার মিট ও রাজ্য ওয়াকফ কনভেনশন। এই সভার সভাপতিত্ব করেন বোর্ডের রাজ্য কনভেনার ও ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা আবু তালেব রহমানী। রাজ্যের নানা প্রান্ত থেকে গণসংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সভায় ওয়াকফ সংশোধনী আইনসহ মুসলিম সমাজের নানা সামাজিক ও আইনি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা জানান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের বহু সম্পত্তি এক নম্বর খতিয়ানে সরকারি সম্পত্তি হিসেবে নথিভুক্ত হচ্ছে, যা উদ্বেগের বিষয়। তারা দাবি করেন, ওয়াকফ বোর্ড যেন এই বিষয়ে দ্রুত সরকারের কাছে রিপোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সভায় আহ্বায়ক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, “মোদি সরকারের ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজ মেনে নেয়নি, তবুও সরকার নির্দেশ দিয়েছে ৫ ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে।” তবে বক্তারা মনে করেন, এত কম সময়ে দেশের সব তথ্য আপলোড করা সম্ভব নয়। তাই অন্তত এক বছর সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

সভায় জানানো হয়, রাজ্যে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। অভিযোগ উঠে, ওয়াকফ বোর্ড এখনও হেল্প ডেস্ক খোলেনি বা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না। উপস্থিতদের মধ্যে ছিলেন হাজী মাহমুদ আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন, মুফতি আব্দুল মাতিন, মাওলানা আমিনুল আম্বিয়া, আনোয়ার হোসেন কাসেমীসহ রাজ্যের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories