Sunday, September 6, 2026
28 C
Kolkata

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নেই বাংলাদেশি সিনেমা! রাজনৈতিক টানাপোড়েনের ছায়া?

৬ নভেম্বর শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এবারে উৎসবের তালিকায় নেই কোনও বাংলাদেশের ছবি— টানা দ্বিতীয় বছর এমন ঘটনা ঘটল। উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতসহ ৩৯টি দেশের মোট ২১৫টি ছবি বিভিন্ন বিভাগে দেখানো হবে, তবে প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনও ছবির নাম নেই।

সূত্রের খবর, আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে কেবল একটি ছবি— তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’— জমা পড়েছিল, কিন্তু সেটি ন্যূনতম মানদণ্ডে উত্তীর্ণ হয়নি বলে জানিয়েছেন জুরি সদস্যরা। তবে চলচ্চিত্র মহলের একাংশ মনে করছে, ২০২৪ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং তার পরবর্তী কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনই এই সিদ্ধান্তের নেপথ্যে। ২০২২ সালে মুহাম্মদ কায়ুমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সেরা ছবি হিসেবে পুরস্কৃত হওয়ার পর যে সাংস্কৃতিক সেতুবন্ধনের আশা জেগেছিল, তা যেন এবার ম্লান হয়ে গেল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories