Saturday, September 5, 2026
30 C
Kolkata

দিল্লি দাঙ্গায় উমর খালিদের মুক্তি দাবিতে সরব মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং

দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গত পাঁচ বছর ধরে জেলে আছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমাম। তাঁদের এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি। এবার তাঁদের পক্ষে সরব হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি বলেছেন, উমর খালিদ সম্পূর্ণ নির্দোষ এবং তিনি অবিচারের শিকার।

উমর খালিদ যে বিষয়বস্তু নিয়ে গবেষণা করেছিলেন তার শিরোনাম ছিল, ‘এক ইতিহাস কি বাত’। এই নিবন্ধের একটি অংশ দিগ্বিজয় সিং সামাজিক মাধ্যম পোস্ট করেন। তিনি পোস্টে লেখেন, “উমর খালিদকে বিশ্বাসঘাতক নয়, বরং একজন মেধাবী শিক্ষাবিদ হিসেবে দেখা উচিত।” তিনি আরও বলেন, “উমর একজন পিএইচডি গবেষক, কোনও ভাবেই বিশ্বাসঘাতক নন। বিজেপি ও আরএসএস মুসলিমদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। উমর খালিদকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories