Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিউ ইয়র্কে ইসলামবিদ্বেষের জায়গা নেই, ঐক্যের বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবারের নির্বাচনে তরুণ মামদানিকে বেছে নিয়েছেন নিউইয়র্কবাসী। বিজয়ী হয়ে প্রথম ভাষণে মামদানি বলেন, নিউইয়র্কের ভোটাররা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। “আমরা এমন এক রাজনৈতিক যুগের ইতি টানতে যাচ্ছি, যা কেবল অল্প কিছু মানুষের জন্য ছিল,” বলেন তিনি। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে শুভেচ্ছা জানিয়ে যোগ করেন, “এখন আমরা এমন এক রাজনীতি গড়ব যা সবার জন্য।”

তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে মামদানি বলেন, “এই শহর এখন নতুন করে শ্বাস নিচ্ছে। আমরা অনেক দিন ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম, এবার নতুন জীবন শুরু হবে।” নবনির্বাচিত মেয়র আরও বলেন, “নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে। এই শহর অভিবাসীদের হাতে গড়া, তাদের পরিশ্রমে চলেছে, আর আজ থেকে তাদের হাতেই পরিচালিত হবে।” তিনি সব ধরনের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “তুমি যদি অভিবাসী হও, কৃষ্ণাঙ্গ নারী হও, ট্রান্স কমিউনিটির সদস্য হও বা একক মা হও—তোমার সংগ্রামই আমাদের সংগ্রাম।” নিজের ধর্মীয় পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করে মামদানি বলেন, “আমি তরুণ এবং মুসলিম। মুসলমান হওয়ার জন্য আমি কখনও ক্ষমা চাইব না। আমি তোমাদের সন্তান হতে পেরে গর্বিত।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories