মালদার কানির মোড় এলাকায় শনিবার রাতে ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ১৯ বছরের ধৃত পার্থ রাজ বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা। পুলিশের সূত্রে জানা গেছে, সে কালিয়াচক এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১ কেজি ২০৫ গ্রাম ব্রাউন সুগার সংগ্রহ করেছিল। ওই মাদক নিয়ে মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে বিহারে ফেরার পরিকল্পনা ছিল তার। পুলিশের জেরায় আরও জানা গেছে, এর আগেও সে একাধিকবার একইভাবে মাদক পাচার করেছে। ধৃত যুবক ইতিমধ্যেই পুলিশকে মাদক সরবরাহকারীর নাম জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Popular Categories


