Saturday, September 5, 2026
30 C
Kolkata

সৌজন্যতা সমস্ত সীমা লঙ্ঘন করে, মামদানির নাগরিকত্ব বাতিলে মরিয়া ট্রাম্প শিবির

আমেরিকার রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন নিউইয়র্ক শহরের নতুন মেয়র জোহরান মামদানি। তিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। গত ৪ নভেম্বর নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই রিপাবলিকান পার্টি সরাসরি তাঁকে বিদ্রুপ করেছে।

রিপাবলিকান পার্টির নেতারা অভিযোগ তুলেছেন, মামদানি নাকি নাগরিকত্বের আবেদন করার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সন্ত্রাসবাদের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। শুধু তাই নয়, কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও র‍্যান্ডি ফাইন দাবি করেছেন, মামদানি নাকি নাগরিকত্বের ফর্মে “ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা” সংগঠনের সদস্যপদ গোপন করেছিলেন। তাঁদের ভাষায় এটি একটি “কমিউনিস্ট সংগঠন”, যা মার্কিন মূল্যবোধের পরিপন্থী। ওগলেস ইতিমধ্যে আমেরিকার অ্যাটর্নি জেনারেলের কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্তের অনুরোধ করেছেন এবং তাঁকে দেশ থেকে উগান্ডায় ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, যদি প্রমাণিত হয় যে মামদানি নথিতে মিথ্যা বলেছেন, তবে তিনি নাগরিকত্ব রাখার যোগ্য নন এবং মেয়র পদেও থাকা উচিত নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories