Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজায় নতুন করে বিমানহানা!বৃষ্টিতে ত্রাণশিবির প্লাবিত, চরম সংকটে হাজারো ফিলিস্তিনি

গাজার দক্ষিণাঞ্চলের ‘ইয়েলো লাইন’-এর ভেতর এবং গাজার গোটা শহর জুড়ে আবারও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। টানা আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে , এমনটাই সামনে আসছে। এর মধ্যে নাবলাসের পূর্বে আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের সময় গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। স্থানীয়রা জানান, ভোরের দিকে দফায় দফায় গুলির শব্দ শোনা যায় এবং পরে ওই যুবকের মৃত্যুর খবর মেলে। এদিকে, গাজায় আটক অবস্থায় মারা যাওয়া আরও ১৫ ফিলিস্তিনির মৃতদেহ ইসরায়েল কর্তৃপক্ষ ফেরত দিয়েছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত মোট ৩৩০ জনের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে।

গাজা শহরে অস্থায়ী ত্রাণশিবিরগুলিতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। প্রবল বৃষ্টিতে শত শত পরিবারের তাঁবু ভেসে গেছে, অনেক পরিবার রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের দেওয়া বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যথেষ্ট ত্রাণ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। ফলে মানুষের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ৬৯ হাজার ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories