Saturday, September 5, 2026
30 C
Kolkata

মক্কা থেকে মদীনাগামী বাস দুর্ঘটনায় পরিবারকে হারিয়ে হায়দরাবাদের শোয়েব একমাত্র বেঁচে ফিরলেন!

সোমবার সৌদি আরবে মক্কা থেকে মদীনাগামী ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের তরুণ মোহাম্মদ শোয়েব পরিবারের সকলের মৃত্যু হয়েছে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেল কেবল মাত্র শোয়েব। রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৩ বছরের শোয়েব নিজের সমাজ মাধ্যমে নিয়মিত উমরাহ যাত্রার ছবি ও ভিডিও দিচ্ছিলেন। বাবা-মা ও দাদুর সঙ্গে করা এই যাত্রা ছিল তাদের বহুদিনের পরিকল্পনা।

কিন্তু সোমবার সকালেই নেমে আসে অন্ধকার। একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই প্রাণ হারান শোয়েব বাবা মোহাম্মদ আবদুল খদির, মা গৌসিয়া বেগম এবং দাদু মোহাম্মদ মৌলানা। এই দুর্ঘটনায় ৪৫ জন যাত্রীর মৃত্যু হয় । শোয়েব ও গাড়ির চালক জানালা ভেঙে বের হতে সক্ষম হন বলে জানা যায়। পরে দ্রুত তাকে সৌদি জার্মান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও আইসিইউ-তে চিকিৎসাধীন।

দুর্ঘটনার কিছু ঘণ্টা আগেও শোয়েব সমাজ মাধ্যমে মক্কার ছবি, পবিত্র স্থানগুলির ভিডিও, সহযাত্রীদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেন। শেষ ছবিতে দেখা যায়, তিনি ড্রাইভারের পাশের সিট থেকে রাস্তার দৃশ্য ভিডিও করছেন। হায়দরাবাদের একটি ইন্টিরিয়র ডিজাইন ফার্মে কাজ করেন শোয়েব।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories