Wednesday, October 21, 2026
27 C
Kolkata

সংস্কারের পর ফের প্রাণবন্ত হয়ে উঠল নাইজেরিয়ার ২১৫ বছর পুরোনো গাম্বারি মসজিদ

নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের রাজধানী ইলোরিনে অবস্থিত ঐতিহাসিক গাম্বারি মসজিদটি নতুন করে জাঁকজমকপূর্ণ ভাবে সেজে উঠেছে। প্রায় ২১৫ বছর আগে, অর্থাৎ ১৮০৮ সালে নির্মিত এই মসজিদটি দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বহু মাসের সংস্কার কাজ শেষ হওয়ার পর এখানকার নিয়মিত নামাজ, ধর্মীয় পাঠ ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এমনটাই স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ট্রাস্ট-এর মারফত জানা গেছে।

সংস্কারের অংশ হিসেবে মসজিদের ভেতরে একটি আধুনিক গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষদের চাপ সামলাতে মসজিদের বিস্তৃত এলাকাও আরও বড় করা হয়েছে। তবুও মসজিদ সংস্কারের সময় বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে যেন স্থাপনাটির পুরোনো ঐতিহাসিক রূপ নষ্ট না হয়। পুরোনো স্থাপত্যের সঙ্গে আধুনিক সুবিধার একটি সুন্দর ভারসাম্য তৈরি করা হয়েছে, যা আয়োজকদের মতে “ঐতিহ্যের আত্মা ও বর্তমান সময়ের চাহিদার মিলন”।

উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ারা ও বোনো রাজ্যের গভর্নর, ইলোরিনের প্রতিনিধিরা, কৃষি ও খাদ্য নিরাপত্তামন্ত্রীসহ অনেক ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। পুনর্গঠন কমিটির চেয়ারম্যান ইদ্রিস আবদুল্লাহ হারন জানান, নতুন গাম্বারি মসজিদ শুধু একটি সংস্কার প্রকল্প নয়, এটি ঐক্য, ঈমান ও জ্ঞানের প্রতীক। আয়োজকরা আশা করছেন, মসজিদের এই পুনরুজ্জীবন স্থানীয়দের ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির ধারাকে আরও শক্তিশালী করবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories