Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদে ৭০ ঘণ্টা নিখোঁজের পর ধানক্ষেত থেকে উদ্ধার এক শিশুর দেহ

মুর্শিদাবাদের ভরতপুরে সাত বছর বয়সি সোহানা খাতুন নামক এক শিশুর রহস্যময় মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, গত শনিবার বিকেলে বাড়ির পাশেই খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় সোহানা। নিখোঁজ শিশুর খোঁজে ডগ স্কোয়াড ও ডুবুরি দলসহ পুলিশ তল্লাশি চালায়, কিন্তু কোনও হদিশ মেলেনি বলে জানা গিয়েছে।

প্রায় ৭০ ঘণ্টা পরে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে শিশুটির দেহ উদ্ধার করা হয় সাহাপুরের ধানক্ষেতে। স্থানীয়দের দাবি, শিশুটিকে অন্যত্র খুন করে ধানক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল। জানা গিয়েছে শিশুর গলায় ফাঁসের দাগ, নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মৃত শিশুর মা অভিযোগ করেছেন, “পরিকল্পনা করে আমার মেয়েকে অপহরণ ও খুন করা হয়েছে।” এই ঘটনায় এলাকার মানুষ পুলিশি নিষ্ক্রিয়তার কারণে ক্ষুব্ধ। তারা দ্রুত বিচার ও দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন। পুলিশ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পূর্ণ চেষ্টা করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories