Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুরে তীব্র উত্তেজনা, দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের

উত্তরপ্রদেশের সন্ত কবির নগরে ভীমরাও আম্বেদকরের এক মূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মূর্তিটি ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী গঙ্গারাম থানায় অভিযোগ করে জানান, মূর্তিটি নির্ধারিত জায়গা থেকে পঞ্চাশ মিটার দূরে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। গ্রামবাসীরা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বেলহার থানার ইনচার্জ অনিল কুমার জানান, ঘটনার তদন্ত চলছে এবং যাদের জড়িত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, খুব শিগগিরই গ্রামে একটি নতুন মূর্তি স্থাপন করা হবে, যার ফলে মানুষের আস্থায় কোনও আঘাত না লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories