Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশী সন্দেহে ওড়িশায় ফের নিপীড়নের শিকার হলো পাঁচজন বাঙালি পরিযায়ী শ্রমিক

ওড়িশার ভদ্রকে টিন ভাঙা সংগ্রহ এবং অ্যালুমিনিয়ামের বাসনকোসন বিক্রি করে জীবিকা চালান পাঁচ জন বাংলা ভাষী ফেরিওয়ালা আব্দুল আলিম সেখ, সেলিম সেখ, নুর আলম, আতাউর রহমান সেখ ও মণিরুল সেখ। কোনও অপরাধ বা অসামাজিক কাজের সঙ্গে তারা কেউ যুক্ত নয়। তবু বাংলা বলার কারণে তাঁদের বাংলাদেশি ভেবে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ উঠছে, কয়েকদিন আগে হঠাৎই কাগজপত্র দেখানোর অজুহাতে তাঁদের থানায় ডেকে এক ক্যাম্পে আটক রাখা হয়। পরে ছাড়া পেলেও প্রতিদিন থানায় হাজিরা দিতে হচ্ছে। এতে তাঁদের মনে প্রশ্ন, তাঁরা কি এখনও সন্দেহের তালিকায় রয়ে গেলেন? সেলিম সেখের বাবা, ফুরাদ সেখ জানান, ওড়িশায় ৫০ বছর ধরে জিনিসপত্র ফেরি করে আসছেন তারা। কোনওদিন এমন সন্দেহের মুখে পড়তে হয়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories