Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইলেকশন কমিশনের দাবি, বাংলায় খসড়া হিসাবে ৩৫ লক্ষ ২৩ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে

পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতারা দাবি করেছিলেন, রাজ্যের ভোটার তালিকা থেকে এক কোটির বেশি নাম বাদ যাবে এবং এদের বড় অংশই নাকি অনুপ্রবেশকারী। তবে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, এই সংখ্যা এতটা বেশি নয়। খসড়া হিসাবে রাজ্য জুড়ে প্রায় ৩৫ লক্ষ ২৩ হাজার ভোটারের নাম বাদ পড়তে পারে।

তথ্য অনুযায়ী, বাদ পড়া নামের মধ্যে সবচেয়ে বেশি ১৮.৭ লক্ষ ভোটার ইতিমধ্যেই মৃত। এছাড়া প্রায় ৩ লক্ষ ৮ হাজার ভোটারের কোনও ঠিকানা বা হদিশ মেলেনি। আবার যাদের নাম দুই বা তার বেশি জায়গায় ছিল, এমন ৭৭ হাজার ৫৬০ জন ভোটারকে ডুপ্লিকেট বলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম যাতে ভুল করে বাদ না পড়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে, নকল বা অবৈধ ভোটারদের নামও তালিকায় রাখা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।এদিকে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। আগে তা ছিল ৪ ডিসেম্বর। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগ, বিজেপির চাপেই সময় বাড়ানো হয়েছে। অনুপ্রবেশকারী বলে যাদের চিহ্নিত করা হয়েছিল, তাদের নাম বাদ যাওয়ার হার তেমন বাড়েনি। উপরন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি সংশোধনের ফর্ম জমা পড়ায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories