Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতার রানি রাসমনি রোডে আগামী ১৮ ডিসেম্ব বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জনসভা

আগামী ১৮ ডিসেম্বর কলকাতার রানি রাসমনি রোডে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের বড় জনসভা অনুষ্ঠিত হবে। এই সভাকে সফল করতে রবিবার উস্থি থানার নীলকুঠি মোড়ে সংগঠনের মথুরাপুর শাখার সভাপতি জয়দেব মন্ডলের উদ্যোগে এক বিশেষ বৈঠক হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক। এছাড়াও আলমগীর মোল্লা, দেওয়ান আনিসুর রহমান, নাসিম আহমেদ টিচ্ছু এবং রোহিত সাহা সহ আরও কয়েকজন নেতা যোগ দেন।

বৈঠকে ওয়ায়েজুল হক বলেন, কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠছে। বিশেষ করে সংখ্যালঘুদের মৌলিক অধিকারে নানা বাধা তৈরি হচ্ছে। তাই তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষকে ১৮ ডিসেম্বরের জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানান। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস ও মঞ্চের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজিত এই সভা ঘিরে নেতারা অত্যন্ত আশাবাদী যে, প্রান্তিক মানুষের দাবি এবার কেন্দ্রের কাছে স্পষ্টভাবে পৌঁছাবে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories