Tuesday, October 20, 2026
28 C
Kolkata

মালদহে রিলস বানাতে গিয়ে মৃত্যু যুবকের, ভাইরাল ভিডিওতে শোরগোল

মালদহের হরিশ্চন্দ্রপুরে রিলস বানাতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দুর্লভ সাহা (৩১)। শুক্রবার রাতে মোবারকপুরে নিজের ঘরে সিলিং ফ্যানে ওড়না বেঁধে চেয়ারের ওপর দাঁড়িয়ে ভিডিও করছিলেন তিনি। হঠাৎ পা পিছলে গলায় ফাঁস লেগে অচৈতন্য হয়ে পড়েন। পরিবার দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভাইরাল হওয়া ভিডিও দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রিলস বানানোর নেশাই তাঁকে বিপদে ফেলেছে। স্ত্রী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন বলেও জানা গেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা তদন্তেই পরিষ্কার হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories