Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বাবরি মসজিদ নির্মাণের জন্য এখনো পর্যন্ত জমা পরল ৩৭ লক্ষ টাকা, চলছে অনুদান গণনার কাজ

বাবরি মসজিদ নির্মাণের সভা থেকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করতে গিয়ে দাবি করেন, তৃণমূল ধীরে ধীরে মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিচ্ছে। তাঁর অভিযোগ, ২০১১ সালে তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক ছিলেন ৬৭ জন, ২০১৬-তে তা কমে হয় ৫৭, আর ২০২১ সালে নেমে আসে ৪৪-এ। তিনি সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে বলেন, ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের জেতাতে হবে।

মসজিদ নির্মাণ নিয়ে তিনি দাবি করেন, কোনও সরকারি টাকার প্রয়োজন হবে না। বিভিন্ন জেলা থেকে মানুষ আর্থিক সাহায্য দেবেন। এমনকি একটি সংস্থা ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান হুমায়ুন কবির। রেজিনগরের সভায় তিনি আরও জানান, ৩ কাঠা জমিতে হবে মূল মসজিদ, আর আশপাশের ২৫ বিঘা জমিতে তৈরি হবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। গত রোববার সমাজ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলিমরা নিজেদের সাধ্যমত আর্থিক অনুদান জমা দিয়েছেন। মসজিদ নির্মাণের জন্য এখনো পর্যন্ত ৩৭ লক্ষ টাকা জমা পড়েছে, অনুদান গণনার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories