Saturday, September 5, 2026
28 C
Kolkata

জেনে নিন ৬ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বাবরি মসজিদে কত অনুদান জমা পরলো

মুর্শিদাবাদের রেজিনগরের ছেতিয়ানি সংলগ্ন মরাদিঘি এলাকায় গত ৬ ডিসেম্বর প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিস্থাপন করা হয়। সকাল থেকেই বহু মানুষ ইট, সিমেন্ট, বালি ও রড নিয়ে সেখানে পৌঁছান। ভিত্তিস্থাপন স্থলে একটি কিউআর কোড লাগানো হয়, যা স্ক্যান করে প্রথম দিনেই প্রায় ৯৩ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।

এছাড়া সেদিন মোট এগারোটি দান বাক্স রাখা হয়। রবিবার বিকেলে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে ক্যামেরার সামনে দান বাক্সগুলি খোলা হয় এবং টাকা গোনার কাজ লাইভ দেখানো হয়। স্থানীয় মসজিদ ও মাদ্রাসার প্রায় ৩০ জন মানুষ রাত পর্যন্ত চারটি দান বাক্স ও একটি বস্তায় থাকা টাকা আলাদা করেন। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার নোট সবটাই টাকা গোনার মেশিনে গোনা হয়। ওই ৪টি বাক্স ও বস্তায় পাওয়া যায় প্রায় ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা। বাকি সাতটি দান বাক্সের টাকা সোমবার আসরের নামাজের পর গণনা করা হবে। অন্যদিকে সোমবারও ভোর থেকে বহু মানুষ নির্মাণ সামগ্রী নিয়ে প্রস্তাবিত জায়গায় হাজির হন। হুমায়ুন কবির জানান, মানুষের এমন সাড়া তিনি আশা করেননি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই মসজিদের কাজ শুরু হবে এবং কাজ শুরুর আগের দিন দেশের নানা প্রান্ত থেকে আসা প্রায় এক লক্ষ আলেমদের দিয়ে কোরআন পাঠ করানো হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories