Saturday, September 5, 2026
28 C
Kolkata

থিরুপারকুন্ড্রম পাহাড়ে মন্দির নয় রয়েছে ঐতিহ্যবাহী দরগা, নেটিজেনদের বিভ্রান্তিকে দূর করল তামিলনাড়ু সরকার

‘থিরুপারকুন্ড্রম পাহাড়ের একটি মন্দিরকে দরগায় রূপান্তরিত করা হয়েছে’, সোশ্যাল মিডিয়ায় এমন দাবি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি তামিলনাড়ু সরকারের। সাম্প্রতিক সমাজমাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, পাহাড়ের ওপর একটি হিন্দু মন্দিরকে দরগায় বদলে দেওয়া হয়েছে ভিডিওটি ভাইরাল হতেই তামিলনাড়ুর সরকারি ফ্যাক্ট-চেক ইউনিট বিষয়টি যাচাই করে জানায়, দাবি সম্পূর্ণ অসত্য এবং ভুল প্রচার ছাড়া আর কিছুই নয়।

সরকারি যাচাইয়ে উঠে আসে, ভিডিওতে যেটিকে মন্দির বলা দাবি করা হচ্ছে, সেটি আসলে সিকান্ধার দরগা, যা বহু বছর আগে দ্রাবিড় স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মিত একটি ইসলামিক ধর্মীয় স্থাপনা। তামিলনাড়ু জাদুঘরের পরিচালকের লেখা ‘Islamic Architecture in Tamil Nadu’ বইতেও উল্লেখ আছে, রাজ্যের বহু পুরোনো ইসলামিক স্থাপনা স্থানীয় দ্রাবিড় নকশা নির্মিত হয়েছিল, স্তম্ভ, বিম ও কার্নিশ ব্যবহার করে। এতে স্থাপত্যে মিল থাকলেও তা কোনও মন্দির রূপান্তরের প্রমাণ নয়; বরং সে সময়কার স্থানীয় কারিগরদের কাজের ধারা।টিএন ফ্যাক্ট চেকার এক্স-এ (টুইটার) জানান, মধ্যযুগে মাদুরাইয়ের সুলতানরা উত্তর ভারত থেকে এলেও স্থানীয় রীতি ও স্থাপত্য গ্রহণ করেছিলেন। বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতার লেখাতেও মন্দির ধ্বংস বা মূর্তি ভাঙার কোনও ঘটনার উল্লেখ নেই। তিনি বলেন, সুলতান আলাউদ্দিনকে মাদুরাইয়ের গোরিপালায়ম এলাকায় সমাহিত করা হয়েছিল, যেখানে পরে তাঁর স্মৃতিতে একটি সমাধিসৌধ তৈরি হয়। এই সমাধি দেখতে পাণ্ড্য যুগের স্থাপত্যের মতো হলেও এর গম্বুজ ও অন্যান্য বৈশিষ্ট্য স্পষ্টভাবে ইসলামিক ধাঁচ বহন করে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories