Saturday, September 5, 2026
28 C
Kolkata

১০০ দিনের কাজ বাড়িয়ে ১২৫ দিন! গান্ধীর নাম বাদ দিয়ে ‘জিরামজি’, লোকসভায় বিল আনতে প্রস্তুত কেন্দ্র

কেন্দ্র সরকার দেশের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। সূত্রের খবর, ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে কাজের দিনের সংখ্যা বাড়িয়ে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের নামও বদলানোর প্রস্তাব রয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

এতদিন এই প্রকল্প মহাত্মা গান্ধীর নামে পরিচিত ছিল। নতুন বিলে সেই নাম আর থাকছে না। বদলে প্রকল্পটির নতুন নাম রাখা হয়েছে ‘বিকশিত ভারত, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’। সংক্ষিপ্ত নাম হিসেবে ব্যবহার করা হবে ‘জিরামজি’। সরকার জানিয়েছে, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামীণ উন্নয়ন কর্মসূচির কাঠামো নতুন করে সাজানো হচ্ছে।

বিলের খসড়ায় বলা হয়েছে, গ্রামের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য এই প্রকল্পের আওতায় কাজের সুযোগ পাবেন। বছরে সর্বোচ্চ ১২৫ দিন কাজ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের আয় বাড়বে বলে কেন্দ্রের দাবি। তবে প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধীদের তীব্র আপত্তি শুরু হয়েছে।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী সংবাদমাধ্যমে বলেন, মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তার মতে, গান্ধী শুধু ভারতের নন, বিশ্বের কাছেও এক অনন্য ব্যক্তিত্ব। এর আগে শোনা গিয়েছিল, নতুন নামেও গান্ধীর উল্লেখ থাকতে পারে। কিন্তু প্রস্তাবিত বিলে সেই ইঙ্গিত নেই। ফলে এই বিষয়টি সংসদের ভিতরে ও বাইরে বড় বিতর্কের রূপ নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories