Saturday, September 5, 2026
28 C
Kolkata

বুধবার দুপুর থেকে ঢাকার ‘ভারতীয় ভিসা কেন্দ্র’ বন্ধ করলো কেন্দ্র সরকার

ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নিরাপত্তাগত কারণ দেখিয়ে বুধবার দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা আইভ্যাক এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে কত দিন পর্যন্ত এই ভিসা কেন্দ্র বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। আইভ্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব আবেদনকারী বুধবারের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বা স্লট বুক করেছিলেন, তাঁদের জন্য পরে নতুন তারিখ ও সময় জানানো হবে। বর্তমানে শুধু বলা হয়েছে, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এই ঘটনার মধ্যেই বুধবার ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একটি নতুন রাজনৈতিক দলের নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তব্যের কারণেই এই তলব করা হয়। তিনি সম্প্রতি এক বক্তৃতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার কথা বলেন। এই বক্তব্যের পর থেকেই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। সেই প্রেক্ষিতেই ঢাকার ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories