Friday, July 24, 2026
26.7 C
Kolkata

দেশে মোট করোনা আক্রান্ত ৭,১৯,৬৬৫, মোট মৃত ২০,৬৪২

এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২,৭৫২। এই নিয়ে পরপর ছয়দিন সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের বেশি। একদিনে মারা গিয়েছেন ৪৮২ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত ৭,১৯,৬৬৫ জন। মোট মৃত ২০,৬৪২ জন। সুস্থ হয়েছেন ৪,৫৬,৮৩১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, এখন সরকার পরীক্ষা, আক্রান্তের খোঁজ ও পজিটিভের ক্ষেত্রে সময়মতো চিকিৎসার উপরে জোর দিয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন সংক্রমিত ২,০০৮ জন, মৃত ৫০ জন। রাজধানীতে মোট আক্রান্ত ১,০২,৮৩১। মোট মৃত ৩,১৬৫।

এরই পাশাপাশি করোন রোগীর চাপ সামলাতে মহারাষ্ট্র সরকার মুম্বইয়ের সরকারি কোভিড হাসপাতালগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকেই রোগীদের সেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের অভাব মেটাতেই বেডপিছু ৬ থেকে ৮ হাজার টাকা দেবে সরকার। বেসরকারি ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সরাকির হাসপাতলে কাজ করতে বলা হয়েছে। মুম্বই পুরসভা পরিকাঠামোর ব্যবস্থা করবে, চিকিৎসার দায়িত্ব বেসরকারি সংস্থার। মুম্বইয়ে মঙ্গলবার করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৮০৬ জন, মোট আক্রান্ত ৮৬,১৩২। মৃত ৬৪ জন। মোট মৃত ৪,৯৯৯।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories