Friday, July 24, 2026
26.7 C
Kolkata

সিপিএমের আমলে ১০০ শতাংশ দুর্নীতি হত, আর এখন ১০ শতাংশ দুর্নীতি হয়, বললেন মুখ্যমন্ত্রী

এনবিটিভি ডেস্ক: বাম জমানায় তো প্রায় একশো শতাংশ দুর্নীতি হত। আবার অন্যান্য রাজ্যে প্রায় ৯০ শতাংশ দুর্নীতি হয়। সেটাকে পশ্চিমবঙ্গে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অল্প দু’-একটি ঘটনা হয়নি এমন নয়। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা সেটাকেই ইস্যু করে শোরগোল করছে। তাঁর দাবি, দু’-তিনটি দুর্নীতিকেই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। বুধবার এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন হাজরায় কলকাতা পুলিশের একটি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগের জেরে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার মুখ খুলেছিলেন তৃণমূল নেত্রী।

এদিনের অনুষ্ঠানে তিনি আরও বলেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এ রাজ্যে গৃহীত হয়নি। তাঁর দাবি, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রায় দু’বছর আগে আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছি। সেই প্রকল্পের পুরো প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। তা হলে কেন কেন্দ্রের প্রকল্প নেব আমরা?

কেন্দ্রীয় সরকারের মতো এফসিআই-এর পচা চাল নয়, সরাসরি চাষিদের কাছ থেকে কেনা হয় চাল। করোনা প্রসঙ্গে সবাইকে সাবধানে থাকার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories