Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

আজ শুরু হলো বিশ্ব ইজতেমা! জেনে নিন কবে কবে উপলব্ধ থাকবে শিয়ালদা থেকে হাওড়ার আপডাউনের বিশ্বে ট্রেনগুলো

পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুর থানার পুইনান এলাকায় আজ থেকে শুরু হলো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত। কলকাতা থেকে এই স্থানটির দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার এবং বর্ধমান থেকে প্রায় ৩০ কিলোমিটার। বিশ্ব ইজতেমার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ধর্মীয় সমাবেশ শেষ হবে। জানা যাচ্ছে, ইজতেমাটি একটি বিশাল মাঠে আয়োজন করা হচ্ছে, যার আয়তন প্রায় ১৬০ একর। প্রতি বছর এই মাঠে লক্ষ লক্ষ মুসল্লি অংশ নেন। বিশ্ব ইজতেমা একটি বৃহৎ ইসলামী সমাবেশ, যেখানে মুসলমানরা নামাজ আদায় করেন, ইসলামী বয়ান শোনেন এবং শান্তি ও কল্যাণ কামনা করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই ইজতেমায় যোগ দিতে আসেন।

ইজতেমার মূল উদ্দেশ্য হলো ইসলামের শিক্ষা প্রচার করা এবং মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আগামী ৪ঠা জানুয়ারি ২০২৬। উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার এই গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ভারতে।

জানা যাচ্ছে, বিশ্ব ইজতেমার জন্য শিয়ালদা থেকে দুটি বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনায়াসে পৌঁছে যেতে পারবে ধনিয়াখালি। একইভাবে হাওড়া থেকে শিয়ালদা আসার জন্য দুটি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। ৩১শে ডিসেম্বর, ১লা জানুয়ারি, এবং ৫ই জানুয়ারি এই তিন দিন সাধারণ মানুষের জন্য এই বাড়তি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories