Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মালদার রাজনীতিতে নয়া সমীকরণ, সাত বছর পর তৃণমূল থেকে একংগ্রেসে ফিরে এলেন মৌসম বেনজির নূর!

সাত বছর পর নিজের পুরনো রাজনৈতিক দলে ফিরে এলেন মালদার পরিচিত নেত্রী মৌসম বেনজির নূর। শনিবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি আবার কংগ্রেসে যোগ দেন। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও, মৌসম নিজে পরিষ্কার করে জানিয়েছেন—তৃণমূলের প্রতি তার কোনও রাগ বা হতাশা নেই।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৌসম বলেন, তৃণমূল কংগ্রেসে থাকার সময় তিনি কাজ করার যথেষ্ট সুযোগ পেয়েছেন। সাংসদ হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তার কথায়, বাংলার শাসকদল বা নেতৃত্বের বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই।

তাহলে হঠাৎ এই দলবদল কেন? মৌসমের ব্যাখ্যা, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পারিবারিক স্তরে নেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়াত গনি খানের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার ধরে রাখাই তাদের লক্ষ্য। রাজনীতিতে আসার অনুপ্রেরণা তিনি পরিবার থেকেই পেয়েছেন এবং সেই পথেই এগোতে চান।

মৌসমের মতে, কংগ্রেসকে শক্তিশালী করাই এখন তাদের প্রধান উদ্দেশ্য। গনি খানের পরিবারের সদস্যরা ফের একত্রিত হয়ে কংগ্রেসের পতাকার তলায় আসছেন, যা মালদার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories