Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুস্তাফিজুরকে বাদ দেওয়ায়, বাংলাদেশে বন্ধ করা হলো IPL সম্প্রচার

বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধের ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে IPL-এর কোনো ম্যাচ সরাসরি দেখা যাবে না। শুধু ম্যাচ নয়, IPL নিয়ে সব ধরনের অনুষ্ঠান, প্রচার, প্রোমোশন ও ইভেন্ট কভারেজও নিষিদ্ধ করা হয়েছে।এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সম্প্রতি বিসিসিআই নির্দেশ দেয়, মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলানো যাবে না। এই সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তারা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই মধ্যে IPL সম্প্রচার বন্ধের আভাস দিয়েছিল সরকার। সোমবার তা চূড়ান্ত রূপ পায়। তবে এই বিষয়ে বিসিসিআই বা IPL কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। অপরদিকে মুস্তাফিজুরকে খেলানো নিয়ে কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির খবর প্রকাশ্যে এসেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি প্রশ্ন তুলেছেন, মুস্তাফিজুরকে খেলতে বাধা দিলে শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না। তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ হলে সমস্যা না থাকলে মুস্তাফিজুরের খেলাতেই বা বাধা কোথায় ছিল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories