Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাঁকুড়ায় বিজেপি নেতার গাড়ি থেকে ফর্ম-৭ উদ্ধার! তবে কি সত্যি বাংলার মানুষদের নাম বাদ দিতে উদ্যোগী বিজেপি?

বাঁকুড়ার খাতড়ায় ভোটার তালিকা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার খাতড়ার সিনেমা মোড়ে একটি গাড়ির সন্দেহজনক গতিবিধি নজরে পরে স্থানীয় বাসিন্দাদের। পরে জানা যায়, গাড়িটি এক বিজেপি নেতার। গাড়িটিকে ধাওয়া করে থামানো হলে সেখান থেকে প্রায় চার হাজার ফর্ম-৭ উদ্ধার হয়। এই ফর্ম-৭ মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কোনও ভোটার মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন, এই যুক্তিতে নাম কাটার আবেদন করা হয় এই ফর্মের মাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিপুল সংখ্যক ফর্ম আগে থেকেই পূরণ করা অবস্থায় একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিলো। যা দেখে এলাকাবাসীরা নিশ্চিত হচ্ছে, বিজেপি পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে।

ঘটনার খবর পেয়ে খাতড়া থানায় জানানো হয়। পুলিশ এসে দু’জনকে আটক করে। তবে আরও তিন জন সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ও পলাতক পাঁচ জনই বিজেপির সঙ্গে যুক্ত। ধৃতদের মধ্যে একজন হলেন তালড্যাংরা বিধানসভার বিবরদা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন মণ্ডল সভানেত্রী ঝুমা ঘোষের স্বামী প্রবীর ঘোষ।

এই ঘটনার পর রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি উদ্ধার হওয়া ফর্ম-৭-এর ছবি সকলের সামনে তুলে ধরে বলেন, বিজেপি বাংলার ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে তীব্র আক্রমণ করতে পিছু পা হননি সিপিম ও কগ্রেস। তাদের দাবি বিজেপি ও তৃণমূল ভোটার তালিকা সংশোধনের নাম বাংলার মানুষদের হয়রানির মধ্যে ফেলছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, বিভিন্ন স্তরের আধিকারিকরা বিজেপির প্রতিনিধিদের কাছ থেকে ফর্ম-৭ নিতে অস্বীকার করছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories