Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মালদায় শুরু ৩৭তম জেলা বইমেলা!

বৃহস্পতিবার থেকে মালদায় শুরু হয়েছে ৩৭তম জেলা বইমেলা। জেলার বৃন্দাবনী মাঠে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। বইমেলার শুরুতেই দুপুরে বর্ণাঢ্য বই মিছিল বের হবে। মিছিলটি শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে শেষ হবে মালদা কলেজের ময়দানে, যেখানে বইমেলার মূল প্রাঙ্গণ সাজানো হয়েছে। এবারের মেলায় ১৫০টি বইয়ের স্টল থাকবে। তার সঙ্গে আরও প্রায় ৫০টি অন্যান্য স্টল থাকছে।

বইমেলার মূল মঞ্চের নাম রাখা হয়েছে ‘বন্দে মাতরম মঞ্চ’। এছাড়াও, জেলার প্রবীণ লেখক ও নাট্যকার প্রয়াত পরিমল ত্রিবেদীর নামে প্রবীণদের জন্য বিশেষ একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মেলায় মহাশ্বেতা দেবীর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামে একটি শ্রদ্ধার্ঘ্য মঞ্চও রাখা হয়েছে। বইমেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। মেলার সময় দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল দর্শক বইমেলার অনুষ্ঠান দেখতে এবং বই কিনতে পারবেন। প্রতিদিন মেলায় থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক এবং সাহিত্যিক অনুষ্ঠান। মেলার আয়োজনকর্তা জানান, এবারের বইমেলা মূলত ‘ভাষার ঐতিহ্য রক্ষা’কে কেন্দ্র করে সাজানো হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories