Saturday, September 5, 2026
30 C
Kolkata

ফ্রান্সে ফিলিস্তিনি শিশুদের বই করা হলো নিষিদ্ধ, বইয়ের দোকানে চলল পুলিশি অভিযান

ফ্রান্সে একটি ফিলিস্তিনি শিশুদের রঙিন বইকে নিষিদ্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
“ফ্রম দা রিভার টু দা সি: এ কালারিং বুক” শিরোনামের এই বইটির প্রকাশক দক্ষিণ আফ্রিকার নাথি গুবানে। বইটি শিশুদের জন্য ফিলিস্তিনের ইতিহাস ও সংস্কৃতি শেখার একটি শিক্ষামূলক রঙিন বই। এতে নকবা ও ইসরায়েলি দখলের বিষয়গুলো সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফ্রান্সের শিশু প্রকাশনা তদারকি কমিশন (CSJP) অক্টোবর ২০২৫-এ বইটি বিতরণের বিষয়ে অসন্তোষজনক মতামত প্রকাশ করে। যদিও অভ্যন্তরীণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি হয়নি, তবুও পুলিশ জানুয়ারির শুরুতে প্যারিসের একটি বইয়ের দোকানে ঢুকে বইটির কপি জব্দ করার চেষ্টা করে।

প্রকাশক জানায়, কমিশনের অভিযোগ অনুযায়ী বইটি ইসরায়েলি জনগোষ্ঠীর প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারে এবং শিশুদের মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে প্রকাশক এই অভিযোগ সম্পূর্ণ অপ্রমাণিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। প্রকাশক আরও বলেন, বইটি শিক্ষামূলক যা বিশ্বজুড়ে ২২,০০০ কপির বেশি বিক্রি হয়েছে।

বইয়ের দোকান জানিয়েছে, পুলিশ তাদের দোকান ৪৫ মিনিট ধরে তল্লাশি চালায়। শেলফ, স্টোরেজ রুম ও স্টাফ রুম একে একে পরীক্ষা করা হয়। দুই পুলিশ অফিসার দোকানের প্রবেশ পথেও অবস্থান করেন, যার কারণে গ্রাহক প্রবেশ করতে পারছিলেন না। তল্লাশির পরও কোনও বই জব্দ হয়নি। তবে জানানো হয়েছে, দোকানের কর্মীদের ২২ জানুয়ারি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশক ও বই বিক্রেতারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং প্রকাশনা ও শিল্প সৃষ্টির স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories