Saturday, September 5, 2026
30 C
Kolkata

চেন্নাইয়ের জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত দেহ, খুনের অভিযোগ মালদার পরিযায়ী শ্রমিক আলমগিরকে!

ফের চেন্নাইয়ে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর দেহ উদ্ধার হওয়ায় শোক ও উদ্বেগ ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। মৃত যুবকের নাম আলমগির আলম, বয়স প্রায় ২৯ বছর। তিনি মশালদহ বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রুজি-রোজগারের খোঁজে কিছুদিন আগে আলমগির চেন্নাইয়ে যান। সেখানেই বিভিন্ন কাজ করছিলেন তিনি। প্রায় নয় দিন আগে অন্য একটি কাজের সুযোগ পেয়ে হায়দরাবাদ যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী চেন্নাই থেকে ট্রেনে ওঠার কথা ছিল তাঁর। যাত্রার আগে স্ত্রী হাবানুর খাতুনের সঙ্গে ফোনে কথাও হয়। কিন্তু তারপর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের দুশ্চিন্তা বাড়তে থাকে। আলমগিরের সহকর্মীরা বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করেন। টানা আট দিন ধরে কোনও তথ্য না পাওয়ায় উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত চেন্নাইয়ের একটি রেলস্টেশনের কাছাকাছি রেললাইনের ধারে জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খবরটি বুধবার রাতে বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান ও আত্মীয়রা।

আলমগির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর অকালমৃত্যুতে স্ত্রী ও দুই ছোট সন্তান চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার। এদিকে চেন্নাই থেকে দেহ ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও দুশ্চিন্তায় পরিবার। এই কঠিন সময়ে স্থানীয় প্রশাসনের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories