Saturday, September 5, 2026
30 C
Kolkata

পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম ন্যাশানাল সিরাতুন নবী কনফারেন্স

রাজারহাটে অনুষ্ঠিত হল ১১তম ন্যাশানাল সিরাতুন নবী কনফারেন্স। রবিবার রাজারহাটের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ জাভেদ আলির উদ্যোগেই প্রতিবছরের মতো এবারও এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বিধায়ক তাপস চ্যাটার্জী, পীরজাদা মহিবুল্লাহ হুসাইনী, ট্রাফিক ইনচার্জ পার্থ পাল, রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধক্ষ্য মুহাম্মদ আফতাব উদ্দিন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও ইসলামি চিন্তাবিদরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আহমদ হাসান ইমরান বলেন, বর্তমান সমাজে মানুষ প্রকৃত ইসলামি শিক্ষা থেকে দূরে সরে গিয়ে দুনিয়াদারিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, একদিন সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেই জন্য এখন থেকেই নিজেদের সঠিক পথে পরিচালিত করা জরুরি। তিনি সমাজে বেড়ে চলা হিংসা, চুরি ও নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন তোলেন, তথাকথিত সভ্যতা আদৌ কতটা উপকারে এসেছে। তিনি আরও বলেন, গাজায় ধ্বংস নেমে এলেও ফিলিস্তিনিরা ইসলামি আদর্শ আঁকড়ে ধরে আছে। সেটাই প্রকৃত ইসলামের শিক্ষা। নারীদের উদ্দেশে তিনি সন্তানদের সঠিক ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ইসলামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে খাদিজা (রা.), আয়েশা (রা.) ও সুমাইয়া (রা.)-এর অবদানের কথা তুলে ধরেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories