Saturday, September 5, 2026
28 C
Kolkata

সংখ্যালঘু বৃত্তি আটকে থাকায় সরকারকে কড়া ভর্ৎসনা তেলেঙ্গানা হাই কোর্টের

সংখ্যালঘু পড়ুয়াদের পোস্ট-ম্যাট্রিক বৃত্তি দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় তেলেঙ্গানা সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল তেলেঙ্গানা হাই কোর্ট। বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি আপরেশ কুমার সিংহ ও বিচারপতি জি এম মহিউদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, অর্থ দফতরের দেরির জেরে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতে উল্লেখ করা হয়, সংখ্যালঘু কল্যাণ দফতর টাকা ছাড়ের আবেদন পাঠালেও সেই বিল দীর্ঘদিন ধরে অর্থ দফতরের কাছেই আটকে রয়েছে।

আদালত আরও জানায়, বৃত্তির টাকা না মেলায় বহু কলেজ পড়ুয়াদের আসল সার্টিফিকেট আটকে রাখছে, ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। বিচারপতিরা বলেন, ছয় মাস সার্টিফিকেট আটকে থাকলে একটি বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, যার ক্ষতিপূরণ পরে সম্ভব নয়। অভিযোগ জানানোর কোনও কার্যকর ব্যবস্থা না থাকায় পড়ুয়াদের আদালতে আসতে হচ্ছে বলেও মন্তব্য করা হয়। শেষে অর্থ দফতরকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়ে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাই কোর্ট।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories