Saturday, September 5, 2026
28 C
Kolkata

জেফরি এপস্টাইনের সঙ্গে ইসরায়েলি যোগ! ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর থেকে গোয়েন্দাগিরির প্রশিক্ষণ

সম্প্রতি প্রকাশ এফবিআইয়ের একটি নথি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই নথিতে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। ২০২০ সালের ১৯ অক্টোবর তারিখে তৈরি ওই প্রতিবেদনে এফবিআইয়ের এক গোপন ও নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, এপস্টাইন শুধু অপরাধ জগতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং বিদেশি গোয়েন্দা কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন। নথিতে বলা হয়, এপস্টাইনের সঙ্গে ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সূত্রের মতে, বারাকের তত্ত্বাবধানেই এপস্টাইন গোয়েন্দা কাজের প্রশিক্ষণ নেন এবং একটি বড় ধরনের গোয়েন্দা নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এপস্টাইনের আইনজীবী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান ডারশোভিৎসের সঙ্গে তার নিয়মিত ফোনালাপ হতো। এসব কথোপকথনের পরপরই ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তারা ডারশোভিৎসের সঙ্গে যোগাযোগ করতেন।এফবিআইয়ের সূত্র ধারণা করছে, এই যোগাযোগ ছিল একটি পরিকল্পিত গোয়েন্দা কার্যক্রমের অংশ। আরও বলা হয়, ডারশোভিৎস ইসরাইলি গোয়েন্দা সংস্থার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের দ্বারা প্রভাবিত হন। তদন্তকারীদের মতে, এপস্টাইন প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা বিদেশি সংস্থার কাছে পৌঁছে দিতেন, যা পরে চাপ সৃষ্টির কাজে ব্যবহৃত হতে পারত। যদিও এহুদ বারাক এপস্টাইনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কথা স্বীকার করেছেন, তবে গোয়েন্দা সংশ্লিষ্ট অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। তবুও এই নথি এপস্টাইনকে একক অপরাধী নয়, বরং একটি বৃহৎ আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবে নতুন করে আলোচনায় এনেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories