Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বাবার নিথর দেহ মর্গে, মাধ্যমিকের পরীক্ষা দিয়ে অদম্য সাহসের দৃষ্টান্ত গড়ল নাসিমা

পূর্ব বর্ধমানের গলসির শিড়রাই গ্রামে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের রাতে পথ দুর্ঘটনায় বাবাকে হারিয়ে শোকের মধ্যেই পরীক্ষার হলে বসতে হলো নাসিমা খাতুনকে। নাসিমা শিড়রাই আলিজান মল্লিক উচ্চবিদ্যালয়ের ছাত্রী। এ বছর সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষাকেন্দ্র বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে ইরকোনা উচ্চবিদ্যালয়ে। পরিবারের সকলেরই ইচ্ছে ছিল, বাবার হাত ধরে মেয়ে প্রথম বড় পরীক্ষায় যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব পরিকল্পনা ভেস্তে যায়।

রবিবার রাত প্রায় ১১টা নাগাদ নাসিমার বাবা মজনু শেখ পাত্রহাটি থেকে বাড়ি ফিরছিলেন। পথে আদড়াহাটির কাছে একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া। তবুও দায়িত্ব থেকে পিছিয়ে যায়নি নাসিমা। বাবার দেহ মর্গে রেখে সোমবার সকালে সে পরীক্ষা দিতে কেন্দ্রে পৌঁছে যায়। চোখে জল নিয়ে সে জানায়, সারা রাত ঘুম হয়নি, মন ভীষণ খারাপ। কিন্তু পরীক্ষা না দিলে এক বছর নষ্ট হয়ে যাবে, তাই সাহস করে এসেছে।

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় সহানুভূতির পরিবেশ তৈরি হয়। স্থানীয় মানুষজন ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক বলেন, এত বড় দুঃখের মধ্যেও নাসিমার মানসিক শক্তি সত্যিই প্রশংসার যোগ্য। স্কুলের তরফে তার পরবর্তী পরীক্ষাগুলিতে সবরকম সহায়তা করা হবে বলে জানা গিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories